গোলাপগঞ্জ সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বাদ এশা ঢাকাদক্ষিণ বাজার বায়তুল মা’মুর জামে মসজিদে সাবেক সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হকের পরিচালনায় কাউন্সিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক।
উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মিসবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজাল হুসাইন।
অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ সভাপতি মাওলানা আং কাদির, সহ সভাপতি বেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা জামাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন হেলালী, অর্থ সম্পাদক হাফিজ ইশফাকুর রহমান, তালীম ও তারবিয়্যাত সম্পাদক হাফিজ নোমান মাহফুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবুল খায়ের, শিক্ষা ও সাহিত্য সম্পাদক হাফিজ মাওলানা নাঈম আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ সাহেদ আহমদ, ফুরকানিয়া মক্তব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মুফতি আফজল হুসাইন, মসজিদ ও পাঠাগার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুমেল, দফতর সম্পাদক আফসার আহমদ, সদস্য হাফিজ মাওলান সাইফুল ইসলাম, মাওলানা মুফজ্জল করিম, মাওলানা মোস্তফা আহমদ, মাওলানা তাজুল ইসলাম।
কাউন্সিলে ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিপুলসংখ্যক ইমাম মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।
এই নিউজ 370 বার পড়া হয়েছে