নিজস্ব প্রতিবেদক : গত ১ মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলার আসামি যুক্তরাজ্য প্রবাসী ও ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রোমানকে গ্রেপ্তার ও তার ফাঁসির দাবিতে মানববন্ধন করে সিলেট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা৷
মানববন্ধনে নেতাকর্মীরা দাবি করেন, শেখ হাসিনার ক্ষমতাকালীন সময়ে ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রোমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মুমিনের আস্থাভাজন হওয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। আশরাফ উদ্দিন রোমানের মদদে ও তার পরিকল্পনায় একাধিক সময় তিনি তার সহকর্মীদের নিয়ে তাদের উপর হামলা চালিয়েছেন। দীর্ঘদিন তারা আশরাফ উদ্দিন রোমানের মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন।
বক্তারা বলেন, গত ২০২৪ সালের আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ছাত্রজনতার উপর ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রোমানের মদদে ও তার পরিকল্পনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি হামলা চালান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা হওয়ার পরও এখন পর্যন্ত আশরাফ উদ্দিন রোমানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের দাবি আশরাফ যেখানে থাকুক না কেন তাকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে।
এদিকে মানববন্ধনের পরপরই বিষয়টি নিয়ে নড়চড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফকে গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে অনেক জায়গায় অভিযান পরিচালনা করেছে৷ দ্রুত সময়ের মধ্যে সে যে জায়গায় থাকুক না কেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
এই নিউজ 321 বার পড়া হয়েছে