বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও কানাইঘাট পৌরসভা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পৃথক তিনটি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
১১ মে (সোমবার) সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন ও সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস এই নতুন কমিটিগুলোর অনুমোদন প্রদান করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখায় বীর মুক্তিযোদ্ধা দীপক দত্তকে আহ্বায়ক এবং জয়ন্ত চক্রবর্তী (দুলাল) কে সদস্য সচিব, কানাইঘাট উপজেলা শাখায় শ্যামল কুমার দাসকে আহ্বায়ক, প্রতাপ চন্দ্র দাসকে (মাস্টার) সদস্য সচিব, কানাইঘাট পৌরসভা শাখায় বিধান চৌধুরীকে আহ্বায়ক এবং রনজু দাসকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে।
সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটিগুলো সংশ্লিষ্ট এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে। একই সাথে আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এই নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এই নিউজ 307 বার পড়া হয়েছে