[english_date], [bangla_date], [hijri_date]

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের সাথে পূজা উদযাপন ফ্রন্ট জেলা ও মহানগরের সাক্ষাৎ

প্রকাশিত May 13, 2026, 12:07 PM
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের সাথে পূজা উদযাপন ফ্রন্ট জেলা ও মহানগরের সাক্ষাৎ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

১২ মে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে নবগঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক খোকন রঞ্জন দে, সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক অর্জুন ঘোষ, সিনিয়র সদস্য নিহার রঞ্জন দাস বাচ্চু, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অনুপ দে, সদস্য সচিব এডভোকেট পলাশ চন্দ্র ধর, মহানগর শাখার সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ দেব, সুব্রত দে সুমিত, বিদ্যুৎ দাস সহ নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এই নিউজ 310 বার পড়া হয়েছে