[english_date], [bangla_date], [hijri_date]

নবীনগর একতা যুব সংঘ-এর কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন

প্রকাশিত May 13, 2026, 01:21 PM
নবীনগর একতা যুব সংঘ-এর কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন

সিলেটে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত সামাজিক, অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘নবীনগর একতা যুব সংঘ’-এর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাতে সিলেট নগরীর সাবেক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুমিন। তিনি তার বক্তব্যে বলেন, নবীনগর একতা যুব সংঘ আগামী দিনে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোয়েব আহমেদ শিপলু, আনোয়ার হোসেন লায়েক, দিদারুল ইসলাম সুমন, মাহবুবুর রহমান জনি, মামুন খান জনি, মোঃ সেলিম আহমদ, মোঃ কাইয়ুম, মাওলানা জামাল উদ্দিন আজমী, আনিসুর রহমান মামুন, পারভেজ হোসেন, আনিসুর রহমান, হৃদয় আহমেদ, জমশেদ মিয়া এবং মোঃ পলাশ মিয়া।
উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা শোয়েব আহমদ শিপলু, আনোয়ার হোসেন লায়েক, দিদারুল ইসলাম সুমন, মামুন খান জনি, মাহবুবুর রহমান জনি, মোঃ আনিসুর রহমান, মোঃ রিদয় খান, সভাপতি মোঃ ইয়াছিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি শাহীন সরকার, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, আলমগীর হোসেন, কাজী কাওসার আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নয়ন, অর্থ-সম্পাদক আনোয়ার হোসেন (শাকিল), সহ-অর্থ সম্পাদক রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রাসেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক ইমন আহমদ, প্রচার সম্পাদক মোঃ জুম্মান ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ সিয়াম মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ওমর ফারুক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সুমন আহমেদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন, সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ ওমর টিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ মোবারক হোসেন, ধর্ম সম্পাদক মোঃ গোলাপ মিয়া, সহ-ধর্ম সম্পাদক মোঃ আলাউদ্দীন মিয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মইনুল হোসেন, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল মিয়া, সদস্য জমির হোসেন, মো: ইকবাল হোসেন, মো: রনি, আকতার হোসেন, আহমেদ রাব্বি, রফিকুল ইসলাম, এমদাদুল হক রাজু, আলামিন মিয়া, সাদেক হোসেন, ফরহাদ মিয়া, রাসেল আহমদ, মো: সুজন আহমেদ, জুয়েল রানা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আবুল হোসেন। ‘ঐক্যই শক্তি, ঐক্যই উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

এই নিউজ 317 বার পড়া হয়েছে