[english_date], [bangla_date], [hijri_date]

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

প্রকাশিত May 14, 2026, 11:13 AM
সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সিলেট সরকারি মহিলা কলেজ ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের যৌথ উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানব কল্যাণে রক্তদান একটি মহান কাজ। ছাত্রীদের রক্তদানে আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে। তিনি তরুণ প্রজন্মের মধ্যে রক্তদানের মানসিকতা গড়া ও থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, করলে নিয়মিত রক্তদান, বেশি পাবে প্রতিদান।

কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোঃ সামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ দিদার চৌধুরী এবং সিলেট মহিলা কলেজের প্রফেসর বসির আহমেদ।

অনুষ্ঠানটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াসমীন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক চৌধুরী সুহেল, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের ইনচার্জ ডা. তৌহিদ এবং রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন।

অনুষ্ঠানের অংশ হিসেবে ছাত্রীদের মাঝে থ্যালাসেমিয়া ও রক্তদান সচেতনতা বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সাথে দিনব্যাপী চলা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করেন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই নিউজ 313 বার পড়া হয়েছে