গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ আহমদ সাদ্দাম।
তিনি অভিযোগ করেছেন, সমাজে তাঁকে এবং তাঁর পরিবারকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে।
এক বিবৃতিতে রাশেদ আহমদ সাদ্দাম জানান, ওই প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। প্রকৃত সত্য গোপন করে কেবল তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় এই কাল্পনিক কাহিনী সাজানো হয়েছে।
তিনি আরও বলেন, আমার সামাজিক ও পারিবারিক মর্যাদাকে ধূলিসাৎ করতেই এই দুই পর্বের বানোয়াট প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংশ্লিষ্ট মহলকে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে সাদ্দাম বলেন, এই অপপ্রচারের নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে তিনি আইনি পদক্ষেপ নেওয়ারও চিন্তাভাবনা করছেন।
এই নিউজ 328 বার পড়া হয়েছে