“ওয়ালটন নেক্সট লেভেল অফার” — ওয়ালটন পণ্য কিনে আবারও হতে পারেন মিলিয়নিয়ার। উক্ত অফারকে গ্রাহকের নিকট পৌছে দিতে, ওয়ালটন প্লাজা থেকে করা হচ্ছে নানা আয়োজন। উক্ত অফারে, ওয়ালটন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং বিএলডিসি ফ্যান ক্রয় করে গ্রাহকরা পেতে পারেন, নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি মিলিয়নিয়ার হওয়ার সুবর্ণ সুযোগ।
ওয়ালটন নেক্সট লেভেল অফার”-এর আওতায় ইতোমধ্যেই বাংলাদেশের অসংখ্য গ্রাহক হয়েছেন মিলিয়নিয়ার ও নানান আকর্ষণীয় পুরস্কার। গত বছর, সিজন-২২ চলাকালে, কানাইঘাটের গ্রাহক কাওসার আহমেদ ওয়ালটন ফ্রিজ কিনে জিতেছেন ১০ লক্ষ টাকা। চলতি বছরেও থাকছে মিলিয়নিয়ার হওয়ার সেই দারুণ সুযোগ।
পবিত্র ঈদ উপলক্ষে এই অফার জনগণের কাছে পৌঁছে দিতে ওয়ালটন প্লাজা ইসলামপুর শাখা হতে ১৬ মে সকাল ১০টায় এক বিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশ নেয় ঘোড়ার গাড়ি, ৫০টি মোটরসাইকেল এবং ৫টি পিকআপ।
শোভাযাত্রার আকর্ষনের কেন্দ্রবিন্দু ছিলো মিলিয়নিযার অফার জয়ী কাউছার আহমেদের আকর্ষনীয় সাজ। শোভাযাত্রাটি ইসলামপুর প্লাজা থেকে শুরু হয়ে সোবহানীঘাট, তালতলা ও জিন্দাবাজার প্রদক্ষিণ করে পুনরায় ইসলামপুর প্লাজায় এসে শেষ হয়।
র্যালির আকর্ষণ বাড়াতে আয়োজন করা হয় মনিপুরী নৃত্যসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—এই ঈদে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকদের মিলিয়নিয়ার হওয়ার সুযোগ সম্পর্কে সচেতন করা।
উক্ত শুভযাত্রার উদ্বোধন করেন সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব ইশতিয়াক হোসেন সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা সিলেটের চিফ ডিভিশনাল অফিসার সুমন মিয়া, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির হিমু, রিজিওনাল সেলস ম্যানেজার শাহাদাত হোসাইন ও সাগর রহমান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আরিফুল ইসলাম ও তওহিদ মনোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা ইসলামপুর শাখার ম্যানেজার কেশব দাস রাজা, সোবহানীঘাট শাখার ম্যানেজার আসাদুল ইসলাম, তালতলা শাখার ম্যানেজার নাজিউর রহমান এবং জিন্দাবাজার শাখার ম্যানেজার রিফাত উদ্দিন।
এই নিউজ 408 বার পড়া হয়েছে