সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, মানুষ দেখানো কসমেটিক্স বা আইওয়াশ উন্নয়ন না করে স্থায়ী অবকাঠামো উন্নয়ন সিলেটবাসীর জন্য অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট আসার পূর্বে প্রচার করা হয়েছিল, তিনি সিলেট এসে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, কিন্তু তা না করায় সিলেটবাসী হতাশ হয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, সিলেটবাসী ও প্রবাসীদের দীর্ঘদিনের দাবি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের ন্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত বিদেশি ৫/১০ টি এয়ারলাইন্সের ফ্লাইট আসা যাওয়ার ঘোষণা দিবেন। কিন্তু এই দুটির বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিষয়টি না আসায় আমরা সিলেটবাসী ও প্রবাসী কমিউনিটিবৃন্দ হতাশ হয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের মন্ত্রীগণ যখন বলেন, সিলেট আর বঞ্চিত হবে না, তখন সিলেটবাসীর মনে আশা জাগে এবার সিলেটের বহু আশানুরুপ উন্নয়নমূলক কাজ হবে। সিলেটবাসী আসা করে খুব দ্রুত সিলেটবাসীর প্রাণের দাবিগুলো অতি দ্রুত সময়ে বাস্তবায়িত হবে।
নেতৃবৃন্দ বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন কার্যক্রম পরিচালনা করা এবং সিলেট সিটি কর্পোরেশনের কাজের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে নগরবাসীকে আরো বেশি সেবা দেওয়ার আশা প্রকাশ করা হয়।
এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সেবার মান সর্বকালের নিচে নেমে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখে রোগীর সেবার মান আরো উন্নত করার জোর দাবী জানানো হয়।
এই নিউজ 407 বার পড়া হয়েছে