সিলেট নগরীর ৩৪নং ওয়ার্ডস্থ বাহুবল ইউনিক ক্লাবের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও ক্রীড়ানুরাগী কামাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার রাতে বাহুবল ১নং রোডের মারুফুজ্জামান অসিনের বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী জুনায়েদ আহমদ সানির পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী ও ক্রীড়ানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী কামাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী এ্যাডভোকেট মনজুর আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক মারুফুজ্জামান অসিন, ইসলাম হোসেন সুহেল, কাজী জাকির হোসেন, কাজী রাসেল আহমদ, রজব আলী, বাহুবল ইউনিক ক্লাবের সাবেক সভাপতি সালেহ আহমদ, সিনিয়র সহ-সভাপতি আহমদ সাত্তার সুমন, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, ফরহাদ, অনিক, নিলয়, রুদ্র, দিব্য, দ্বীপ, অয়ন, আয়ুস, প্রাণজল, শরীফ, বিসম, সম্রাট, সাজেদ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে কামাল হোসেন এলাকার উন্নয়নে নিজেকে সব সময় নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত কামাল হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।
এই নিউজ 321 বার পড়া হয়েছে