[english_date], [bangla_date], [hijri_date]

দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

প্রকাশিত May 21, 2026, 08:49 AM
দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ ‘শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহীদুল হক-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২০ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব বদরুল হক। কবি ও সাংবাদিক জুবের আহমদ সার্জনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মো: মাসুদুর রহমান এবং গজল পরিবেশন করেন ইমরান আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্বারি আবুল কাশেম।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লুৎফুর রহমান লিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা শফিউল আলম চৌধুরী, ক্বারি আব্দুল ওয়াদুদ এবং হাফেজ তায়েল আহমদ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হক বলেন, দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার কাছে একটি পবিত্র আমানত। সাধারণ ব্যবসায়ীদের অধিকার রক্ষা, বাজারের সার্বিক নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। একই সঙ্গে তিনি এমন চমৎকার আয়োজনের জন্য মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সুধীসমাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উক্ত মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি আব্দুস শহিদ। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

এই নিউজ 313 বার পড়া হয়েছে