[english_date], [bangla_date], [hijri_date]

অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে জরুরি সভা

প্রকাশিত May 23, 2026, 12:01 PM
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে জরুরি সভা

অর্ণব সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে সিলেট সিটি কর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডের মিরের ময়দানস্থ অর্ণব ভবনে এই সভার আয়োজন করা হয়।

অর্ণব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইয়াহিয়া আহমদ-এর সভাপতিত্বে ও আরফিন আহমদ ইমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও আল হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুজিবুর রহমান, অর্ণব সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সুনু মিয়া, হায়দারুজ্জমান বাবু, লোমনী চৌধুরী, ডা: নাজমুস সাকিব, জাহির উদ্দিন আমিন।

সভায় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে অর্ণব সমাজ কল্যাণ সংস্থা যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অর্ণব এলাকায় একটি মসজিদ স্থাপনের জন্য তরুণ ও যুবসমাজ যে এভাবে ঐক্যবদ্ধ হয়ে জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। সংগঠনের সামাজিক কর্মকাণ্ডে সবাইকে সাধ্যমতো সহযোগিতা করে নতুন মসজিদ নির্মাণ কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: জাহাঙ্গীর আলম, মো: আব্দুল হাই, শাহ নজমুল ইসলাম, শাহ ফখরুল ইসলাম, মাহবুব, মো: অলিউর রহমান অনিক, আশরাফ আলী তারু, হাসমত আলী, তারেক আহমদ চৌধুরী, মো: ইছমত আলী, ফারুক আহমদ, মুক্তাদির চৌধুরী, জুলফিকার চৌধুরী, কামরুজ্জামান বাবুল, মো: আবু সালেক, নাশওয়ান চৌধুরী, মো: মাহবুবুর রহমান রনি, মোজাম্মিল আহমদ ফাহিম, ইসতিয়াক আহমেদ শোভন, মো: দুলাল আহমদ, মো: রাকিব আহমদ, মো: আব্দুল জলিল, মাহবুব আহমদ, সাহেদ আহমদ, নজরুল হক, নুরুল ইসলাম, আব্দুল গণি, রুবেল, সুজন আহমদ চৌধুরী, আব্বাছ উদ্দীন, মো: আবেদ হোসেন, ছাদির, মোজাম্মিল চৌধুরী, মো: অবুজ মিয়া, মো: নাদিম হোসেন, হেলাল মিয়া, শফিকুল ইসলাম, মাসুক আহমেদ, জহির আহমদ ময়ুর মিয়া, মো: জুনাইদ আহমদ রাসেল, মো: কালাম আহমদ, আসাদ চৌধুরী, মো: আজাদুর রহমান তাজুল, কবি কামাল আহমদ, মো: আজমল আলী, মো: আলী নূর চৌধুরী, ছাবিরুল ইসলাম, মো: মুজিবুর রহমান, ফয়সল আহমদ, মো: রিপন মিয়া, মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিশেষ জরুরি সভায় সংস্থার কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের বিগত দিনের সামাজিক ও সেবামূলক কার্যক্রমের পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই নিউজ 313 বার পড়া হয়েছে