বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে ৩০ ও ৩১ মে ২দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি।
রবিবার (২৪ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জানানো হয় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচির মধ্যে ৩০ মে শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ এবং ৩১ মে রবিবার বিকাল ৩টায় নগরীর শহীদ সুলেমান হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচিগুলো সফল করতে মহানগর বিএনপির ৪২টি ওয়ার্ড, থানা কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এই নিউজ 314 বার পড়া হয়েছে