রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪ মে) বিকাল ৪টায় দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বন্দরবাজার কুদরত মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ কার্যালয়ে এক প্রতিবাদ সভা হয়।
কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
বক্তারা বলেন, গত ৪ মাসে ১১৮ কন্যা শিশু ধর্ষণের শিকার, খুন হয়েছে ১৭। এমনকি ছেলে শিশুরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপদ নয়। রামিসার বাবা দেশের আইনশৃংখলা বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেটে ৫৫ ও সারাদেশে ৫০০ জন মাসুম বাচ্চারা মৃত্যু হয়েছে। তাদের মা-বাবার আর্তনাৎ দেশের আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। রাজনীতিতেও দেশপ্রেমিক ব্যক্তিবর্গদের উপর বিভিন্ন কায়দার আক্রমণ হচ্ছে। সিলেটের ক্বীনব্রিজে র্যাব সদস্য ইমন আচার্যের খুনের ঘটনায় শান্তিপ্রিয় সিলেটবাসী খুবই উদ্বিগ্ন।
দূর্নীতিবাজ ও ঋণ খেলাপি দূর্বৃত্তায়ন নেতৃত্ব পরাস্ত করতে না পারলে মানবিক মূল্যবোধ সম্পন্ন সততা ও দেশপ্রেমিক নেতৃত্ব কায়েম হলে শতকরা ৮০ ভাগ দূর্নীতি ও জঘন্যতম অপরাধ নিয়ন্ত্রনে আসবে ইনশাআল্লাহ।
বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশন সহ বিভিন্ন অফিস আদালতে আগের চাইতে বহু গুণ দুর্নীতি ও ঘুষ বৃদ্ধি পেয়েছে। জনগুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তা এবং ব্রিজগুলোতে পুলিশ টহল বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অবস্থিত পুলিশ বক্সের নাম ইমন আচার্যের নামকরন করার জোর দাবি জানান।
সভাপতির বক্তব্য ইকবাল হোসেন চৌধুরী বলেন, স্থিতিশীল বাংলাদেশ নির্মাণে এই সরকার ব্যর্থ হলে ইতিহাস ক্ষমা করবে না।
দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামিম রহমান চৌধুরী পরিচালনায় সভায় অন্যান্য এর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডা. অরুণ কুমার দেব, সহ-সভাপতি মামুন রশিদ এডভোকেট, মো: লায়েক মিয়া, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মিজান গাজী, কেন্দ্রীয় সদস্য মাহবুব ইকবাল মুন্না, জাতীয় খতিব ফাইন্ডেশন নেতা মো: এমদাদুল হক, যুব নেতা জুয়েল আহমদ রিপন, তাহসিন সামী, পার্থ সাহা, দুর্জয় রায় প্রমুখ।
এই নিউজ 313 বার পড়া হয়েছে