আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট মহানগরীর সর্বস্তরের বাসিন্দা এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন।
মঙ্গলবার (২৬ মে) সংবাদমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি সিলেটবাসীসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শুভেচ্ছা বার্তায় মির্জা মো: সম্রাট হোসেন বলেন, ঈদুল আজহা আমাদের আত্মত্যাগ ও উৎসর্গের এক মহান বার্তা দেয়। নিজের অহমিকা ও প্রিয় জিনিসকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত সার্থকতা লুকিয়ে রয়েছে। এই পবিত্র উৎসবের সুমহান আদর্শ ও ত্যাগের চেতনা যেন আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়।
তিনি আরও বলেন, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের জীবনে এই ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি, সুখ ও সমৃদ্ধি। সমাজে ধনী-দরিদ্রের মধ্যকার সকল বৈষম্য ভুলে গিয়ে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারেন, তিনি সেই আহ্বান জানান।
বিবৃতির শেষাংশে, দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সামগ্রিক অগ্রগতি প্রার্থনা করে মির্জা মো: সম্রাট হোসেন আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
এই নিউজ 436 বার পড়া হয়েছে