[english_date], [bangla_date], [hijri_date]

সর্বস্তরের জনগণকে সিলেট জেলা যুবদলের ঈদুল আযহার শুভেচ্ছা

প্রকাশিত May 27, 2026, 05:51 AM
সর্বস্তরের জনগণকে সিলেট জেলা যুবদলের ঈদুল আযহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট জেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মুসলিম জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৬ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ শুভেচ্ছা বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এই শুভেচ্ছা জানান।

যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ ও আনুগত্যের অনন্য শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। পবিত্র এই উৎসবের সুমহান আদর্শ ও ত্যাগের মহিমা আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন।

জেলা যুবদলের শীর্ষ দুই নেতা আরও বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি। ধনী-দরিদ্রের বৈষম্য ভুলে সমাজের সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারেন, তারা সেই আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তার শেষাংশে নেতৃবৃন্দ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এই নিউজ 316 বার পড়া হয়েছে