২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির, ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ

প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫, ০২:১১ অপরাহ্ণ
ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির, ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট::
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
ছবির ক্যাপশান,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির একাধিক নেতা এ বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আজ এই কারণ দর্শনোর নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, “ আপনি জুলাই – অগাস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরুপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।”

এতে আরও উল্লেখ করা হয়েছে, তার বক্তব্য দলের সুনাম ক্ষুন্ন করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি জনগণের ধর্মীয় অনুভুতিতেও আঘাত দিয়ে কথা বলছেন মি. রহমান।

জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশো’র বেশি নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ নিহত এবং ত্রিশ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মি. রহমানকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে।

“গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরণের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। সুতরাং এ ধরণের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো” বলা হয়েছে নোটিশটিতে।

মি. রহমান দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আছেন।

এই নিউজ ৩৩৬ বার পড়া হয়েছে