২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজনৈতিক নির্দেশেই হেলিকপ্টার থেকে গুলি: সাবেক আইজিপি

প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ০৪:৫১ অপরাহ্ণ
রাজনৈতিক নির্দেশেই হেলিকপ্টার থেকে গুলি: সাবেক আইজিপি

ডেস্ক রিপোর্ট::
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিলো। এমন তথ্য উঠে এসেছে আদালতে তার দেওয়া জবানবন্দির নথিতে।

মঙ্গলবার (২৯ জুলাই) আদালত সূত্রে জানা গেছে এসব তথ্য।

এছাড়াও আন্দোলন দমনে লেথাল উইপেন বা মারণাস্ত্র ব্যবহারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ অতিউৎসাহী ছিলেন বলেও জবানবন্দিতে জানিয়েছেন সাবেক এই আইজিপি।

এর আগে, গত ১০ জুলাই চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে নেন। সকল দোষ স্বীকার সাবেক এই পুলিশ মহাপরিদর্শক বলেন, আমি এ মামলার বিষয়ে বিস্তারিত ট্রাইব্যুনালের সামনে তুলে ধরতে চাই। এরপর তিনি এই মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন। পরে ট্রাইব্যুনাল এটি মঞ্জুর করেন। পাশাপাশি কারাগারে তাকে নিরাপত্তার জন্য আলাদা কক্ষে রাখার নির্দেশ দেন।

এই নিউজ ৩৫১ বার পড়া হয়েছে